১.১০. পিএইচপি প্রশিক্ষণ


বর্তমান বিশ্বে ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য অত্যন্ত জনপ্রিয় ল্যাংগুয়েজ হচ্ছে পিএইচপি । সারা বিশ্বে এর রয়েছে ব্যাপক জব চাহিদা এবং আকর্ষণীয় বেতন । আর অনলাইনেও এর ব্যাপক চাহিদা রয়েছে । কেউ যদি পিএইচপিতে ভাল হয় তাহলে অন্যান্য ল্যাংগুয়েজ গুলু বুঝা তার জন্য অনেক সহজ হয়ে যায় । পিএইচপি দিয়ে ডেটাবেস সংযুক্ত যে কোন অ্যাপ্লিকেশান তৈরি করা সম্বভ ।

পিএইচপি কে ক্যারিয়ার হিসেবে পছন্দ করার ১০ টি কারন নিচে দেওয়া হলঃ


১. বিশ্বের এক হাজার এরও বেশি কমিউনিটি থেকে সাহায্য অর্থাৎ অনলাইন হেল্প পাওয়া যায় । পিএইচপি সম্পর্কিত যে কোন প্রশ্ন থাকলে সেটি ওই সকল কমিউনিটি সাইট গুলুতে করলে উত্তর পাওয়া যায় ।

২. পিএইচপি যেহেতু ওপেনসোর্স ল্যাংগুয়েজ, সুতরাং এটির কোন খরচ নেই । শুধু ডেভেলপমেন্ট খরচ ।

৩. সারা বিশ্ব যেখানে সিকিউরিটি নিয়ে উদ্বিগ্ন, সেখানে পিএইচপিই একমাত্র ল্যাংগুয়েজ যেটির সিকিউরিটি নিশ্চয়তা ভাল ।

৪. অনেক ডিডিকেটিড সাইট রয়েছে যেখানে বর্ণনা সহ অনেক পিএইচপি কোড রয়েছে যার মাধ্যমে আপনি খুব সহজেই পিএইচপি শিখতে পারেন ।

৫. বর্তমানে পিএইচপি এর অনেক ফ্রেমওয়ার্ক রয়েছে যেগুলুর মাধ্যমে ওয়েব সাইট তৈরি এবং বিভিন্ন সমস্যা সমাধান সহজ হয়ে এসেছে ।

৬. পিএইচপি হচ্ছে খুবই শক্তিশালী একটি ল্যাংগুয়েজ, যেটির মাধ্যমে আপনি যে কোন ডায়নামিক সাইট তৈরি করতে পারবেন এবং এটি ওয়েব ২.০ ফ্রেন্ডলি ।

৭. সারা বিশ্ব এখন সিএমএস নির্ভর হচ্ছে এবং সিএমএস গুলু খুব জনপ্রিয় হয়েউঠছে । আর সব চেয়ে জনপ্রিয় সিএমএস যেমনঃ ওয়ার্ডপ্রেস, জুমলা, দ্রুপাল ইত্যাদি । এই সকল সিএমএস গুলুও পিএইচপি দিয়ে করা ।

৮. একটি ওয়েব পেজ একবার ডেভেলপ করার পর এটি বিভিন্ন সময় পরিবর্তন করতে হয় । যদি ওয়েব পেজ গুলু পিএইচপি দিয়ে করা থাকে তাহলে খুব সহজেই পরিবর্তন করা যায় ।

৯. বেশিরভাগ কোম্পানিই পিএইচপি নিয়ে কাজ করে আর এজন্য পিএইচপি ডেভেলপারদের চাহিদা দিন দিন বেড়েই চলেছে ।

১০. পিএইচপি প্রোগ্রামিংকে অনেক সহজ করে দিয়েছে, যার কারনে পিএইচপিকে একটি পেইনলেস প্রোগ্রামিং ল্যাংগুয়েজ বলা যায় ।


(কেবি আইসিটি পার্ক)



Comments

Popular posts from this blog

১.৪. এসইও প্রশিক্ষণ

১.৬. সিএসএস প্রশিক্ষণ

১.৫. অনলাইন মার্কেটিং